৪৬/১৮. অধ্যায়ঃ

যে ব্যক্তি আত্মরক্ষার্থে প্রতিহত করে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৬৩

أَخْبَرَنَا مَالِكُ بْنُ الْخَلِيلِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ يَعْلَى ابْنِ مُنْيَةَ، أَنَّهُ قَاتَلَ رَجُلًا، فَعَضَّ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَانْتَزَعَ يَدَهُ مِنْ فِيهِ، فَقَلَعَ ثَنِيَّتَهُ، فَرُفِعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الْبَكْرُ؟» فَأَبْطَلَهَا

ইয়ালা ইব্‌ন মুন্ইয়া (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি এক ব্যক্তির সাথে ঝগড়া করলে তাদের একজন তার প্রতিপক্ষকে কামড়ে দেয়। অপর ব্যক্তি তার প্রতিপক্ষের মুখ থেকে হাত টেনে নিলে তার সামনের পাটির দাঁত ভেঙে যায়। পরে নবী (ﷺ) এর নিকট এ অভিযোগ পেশ করা হলে তিনি বললেন: তোমাদের একজন নিজের ভাইকে কামড়াবে, যেমন উট কামড়ায় [আবার অভিযোগও পেশ করে]? তিনি (ﷺ) তার দিয়াত বাতিল করে দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন