৪৬/২৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭৮২ - কাসামাহ
মহান ও মহীয়ান আল্লাহ বলেন: "...আর যাকে তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হয়, সে যেন ন্যায়সঙ্গতভাবে তা আদায় করে..."- (সূরাহ্ আল বাক্বারাহ্ ২: ১৭৮); এর ব্যাখ্যা
সুনানে আন-নাসায়ী : ৪৭৮২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭৮২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عَمْرٍو، عَنْ مُجَاهِدٍ قَالَ: ﴾كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ} [البقرة: 178] " قَالَ: «كَانَ بَنُو إِسْرَائِيلَ عَلَيْهِمُ الْقِصَاصُ وَلَيْسَ عَلَيْهِمُ الدِّيَةُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِمُ الدِّيَةَ، فَجَعَلَهَا عَلَى هَذِهِ الْأُمَّةِ تَخْفِيفًا عَلَى مَا كَانَ عَلَى بَنِي إِسْرَائِيلَ»
মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ তা'আলার বাণী : "তোমাদের কিসাস ফরজ করা হলো, আযাদের পরিবর্তে আযাদ..."- (সূরা আল বাক্বারাহ্ ২: ১৭৮)।বানী ইসরাঈলের মধ্যে কিসাসের বিধান ছিল, দিয়াত বিধান ছিল না, আল্লাহ তা'আলা তোমাদের ওপর দিয়াতের বিধান করে দিয়েছেন। আল্লাহ তা'আলা এ উম্মাতের ওপর সহজতর করে দিয়েছেন যা বানী ইসরাঈলের জন্য ছিল না।
