৪৬/৩২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭৯৪ - কাসামাহ
খালিদ আল হায্যা’ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৭৯৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭৯৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَامِلٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ خَالِدٍ، عَنْ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُقْبَةَ بْنِ أَوْسٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَطَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ فَقَالَ: «أَلَا وَإِنَّ قَتِيلَ الْخَطَإِ شِبْهِ الْعَمْدِ بِالسَّوْطِ وَالْعَصَا وَالْحَجَرِ، مِائَةٌ مِنَ الْإِبِلِ، فِيهَا أَرْبَعُونَ ثَنِيَّةً إِلَى بَازِلِ عَامِهَا كُلُّهُنَّ خَلِفَةٌ»
নাবী (ﷺ)-এর একজন সাহাবী হতে বর্ণিতঃ
মাক্কাহ্ বিজয়ের দিন নাবী (ﷺ) ভাষণে বলেন: শুনে রাখ, যে ব্যক্তি এমন ভুলবশত হত্যার শিকার হয় যা ইচ্ছাকৃত হত্যা সদৃশ [যথা] চাবুক-লাঠি অথবা পাথরের আঘাতে হত্যা। তার দিয়াত হবে একশত উট যার চল্লিশটি ছয় বছর বয়সের বোঝাবাহীর উপযুক্ত।
