৪৬/৩২. অধ্যায়ঃ
খালিদ আল হায্যা' (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৯৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ ابْنِ أَبِي عَدِيٍّ، عَنْ خَالِدٍ، عَنْ الْقَاسِمِ، عَنْ عُقْبَةَ بْنِ أَوْسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا إِنَّ قَتِيلَ الْخَطَإِ قَتِيلَ السَّوْطِ وَالْعَصَا، فِيهِ مِائَةٌ مِنَ الْإِبِلِ مُغَلَّظَةٌ، أَرْبَعُونَ مِنْهَا فِي بُطُونِهَا أَوْلَادُهَا»
ইব্ন আবূ ‘আদী খালিদ থেকে, তিনি কাসিম থেকে এবং তিনি ‘উকবা ইব্ন আওস (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জেনে রাখো! ভুলবশত হত্যা বেত্রাঘাত, লাঠি ইত্যাদি দ্বারা নিহত ব্যক্তির দিয়াত একশত উট যার চল্লিশটি হবে গর্ভবতী।
