৪৬/৩২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭৯৬ - কাসামাহ
খালিদ আল হায্যা’ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৭৯৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭৯৬
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنْ يَعْقُوبَ بْنِ أَوْسٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا دَخَلَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ قَالَ: «أَلَا وَإِنَّ كُلَّ قَتِيلِ خَطَإِ الْعَمْدِ، أَوْ شِبْهِ الْعَمْدِ قَتِيلِ السَّوْطِ وَالْعَصَا، مِنْهَا أَرْبَعُونَ فِي بُطُونِهَا أَوْلَادُهَا»
বিশ্র ইব্ন মুফায্যাল খালিদ হায্যা থেকে, তিনি কাসিম ইব্ন রবী‘আ থেকে, তিনি ইয়াকূব ইব্ন আওস থেকে এবং তিনি নবী (ﷺ)-এর সাহাবীদের একজন থেকে হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাক্কাহ্ বিজয়ের দিন যখন মাক্কায় প্রবেশ করেন তখন বলেন: জেনে রাখো, যে ব্যক্তি এমন ভুলবশত হত্যার শিকার হয়, যা ইচ্ছাকৃত হত্যাসদৃশ; অর্থাৎ বেত্রাঘাত, কাঠ অথবা পাথর ইত্যাদির দ্বারা নিহত ব্যক্তি তার দিয়াত একশত উট যার চল্লিশটি হতে হবে গর্ভবতী।
