৪৬/৩২. অধ্যায়ঃ
খালিদ আল হায্যা' (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৯৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنْ يَعْقُوبَ بْنِ أَوْسٍ، أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ مَكَّةَ عَامَ الْفَتْحِ قَالَ: «أَلَا وَإِنَّ قَتِيلَ الْخَطَإِ الْعَمْدِ قَتِيلَ السَّوْطِ وَالْعَصَا، مِنْهَا أَرْبَعُونَ فِي بُطُونِهَا أَوْلَادُهَا»
ইয়াযীদ খালিদ থেকে, তিনি কাসিম ইব্ন রবী‘আ থেকে এবং তিনি ইয়াকূব ইব্ন আওস (রহঃ) থেকে হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর একজন সাহাবী তাঁকে বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন যখন মক্কায় প্রবেশ করেন, তখন বললেন:‘‘শুনে রাখ, ভুলবশত হত্যা যা ইচ্ছাকৃত হত্যাসদৃশ—অর্থাৎ চাবুক বা লাঠির আঘাতে হত্যার দিয়াত একশত উট, যার চল্লিশটি হবে গর্ভবতী।’’
