৪৬/৩২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭৯৮ - কাসামাহ
খালিদ আল হায্যা’ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৭৯৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭৯৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: أَنْبَأَنَا يَزِيدُ، عَنْ خَالِدٍ، عَنْ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنْ يَعْقُوبَ بْنِ أَوْسٍ: أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ قَالَ: «أَلَا وَإِنَّ قَتِيلَ الْخَطَإِ الْعَمْدِ قَتِيلَ السَّوْطِ وَالْعَصَا، مِنْهَا أَرْبَعُونَ فِي بُطُونِهَا أَوْلَادُهَا»
ইয়াযীদ খালিদ থেকে, তিনি কাসিম ইব্ন রবী‘আ থেকে এবং তিনি ইয়াকূব ইব্ন আওস (রহঃ) থেকে হতে বর্ণিতঃ
ইয়া'কূব ইবনু আওস (রহঃ) হতে বর্ণিত। নাবী (ﷺ) এর একজন সাহাবী তাঁকে বলেছেন: নাবী (ﷺ) মাক্কাহ্ বিজয়ের দিন যখন মাক্কায় প্রবেশ করেন, তখন বলেন: শুনে রাখো, ভুলবশত হত্যা যা ইচ্ছাকৃত হত্যাসদৃশ অর্থাৎ চাবুক বা লাঠির আঘাতে হত্যার দিয়াত একশত উট যার চল্লিশটি হবে গর্ভবতী।
