৪৬/৩২. অধ্যায়ঃ
খালিদ আল হায্যা' (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৯৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُدْعَانَ، سَمِعَهُ مِنَ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ عَلَى دَرَجَةِ الْكَعْبَةِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ، أَلَا إِنَّ قَتِيلَ الْعَمْدِ الْخَطَإِ بِالسَّوْطِ وَالْعَصَا شِبْهِ الْعَمْدِ، فِيهِ مِائَةٌ مِنَ الْإِبِلِ مُغَلَّظَةٌ، مِنْهَا أَرْبَعُونَ خَلِفَةً فِي بُطُونِهَا أَوْلَادُهَا»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) কাবা ঘরের সিঁড়িতে দাঁড়িয়ে আল্লাহ তা’আলার হামদ-সানা বর্ণনা করে বলেন:সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার জন্যই, যিনি তাঁর ওয়াদা সত্যসহ দেখিয়েছেন এবং স্বীয় বান্দাকে সাহায্য করেছেন এবং একাই শত্রু বাহিনীকে পরাভূত করেছেন। তোমরা জেনে রাখ, যে ব্যক্তি ইচ্ছাকৃত হত্যাসদৃশ চাবুক-লাঠি অথবা কাঠ দ্বারা নিহত হয়, তার দিয়াত হলো একশত উটের কঠিন দিয়াত যার চল্লিশটি উট হবে গর্ভবতী।
