৪৬/৩৮. অধ্যায়ঃ
স্ত্রীর গর্ভস্থ ভ্রুনের দিয়াত
সুনানে নাসাঈ : ৪৮২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮২০
قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ، وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِي الْجَنِينِ يُقْتَلُ فِي بَطْنِ أُمِّهِ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ وَلِيدَةٍ فَقَالَ الَّذِي قَضَى عَلَيْهِ: كَيْفَ أُغَرَّمُ مَنْ لَا شَرِبَ، وَلَا أَكَلْ، وَلَا اسْتَهَلَّ، وَلَا نَطَقَ، فَمِثْلُ ذَلِكَ يُطَلَّ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذَا مِنَ الْكُهَّانِ»
সাঈদ ইব্ন মুসাইয়্যাব (রাঃ) হতে বর্ণিতঃ
সাঈদ ইবন মুসাইয়্যাব (রাঃ) বর্ণনা করেন।রাসূলুল্লাহ (ﷺ) যে ভ্রূণকে তার মাতৃগর্ভে হত্যা করা হয়, তার দিয়াত এক দাস বা এক দাসী দেয়ার নির্দেশ প্রদান করেন। তিনি (ﷺ) যার বিষয়ে এ ফয়সালা দেন সে বলল, “আমি কিরূপে দিয়াত দেব, অথচ সে পান করেনি, খায়নি, চিৎকার দেয়নি, কথা বলেনি—এই হত্যা বৃথা যাবে।”তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন: “এই ব্যক্তি তো গণকদের অন্তর্ভুক্ত।”
