৪৬/৩৮. অধ্যায়ঃ
স্ত্রীর গর্ভস্থ ভ্রুনের দিয়াত
সুনানে নাসাঈ : ৪৮২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮২১
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا خَلَفٌ وَهُوَ ابْنُ تَمِيمٍ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنَّ امْرَأَةً ضَرَبَتْ ضَرَّتَهَا بِعَمُودِ فُسْطَاطٍ فَقَتَلَتْهَا، وَهِيَ حُبْلَى، فَأُتِيَ فِيهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ بِالدِّيَةِ، وَفِي الْجَنِينِ غُرَّةً، فَقَالَ عَصَبَتُهَا: أَدِي مَنْ لَا طَعِمَ، وَلَا شَرِبَ، وَلَا صَاحَ فَاسْتَهَلَّ، فَمِثْلُ هَذَا يُطَلَّ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ؟»
মুগীরা ইব্ন শু’বা (রহঃ) হতে বর্ণিতঃ
মুগীরা ইবন শু'আবা (রাঃ) বর্ণনা করেন। এক নারী তাঁর সতীনকে তাঁবুর খুঁটি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে, আর সে নারী ছিল গর্ভবতী। এই মামলা নবী (ﷺ)-এর কাছে দায়ের করা হলো।তখন রাসূলুল্লাহ (ﷺ) হত্যাকারিণীর আত্মীয়-স্বজনের থেকে দিয়াত আদায়ের ফায়সালা দেন আর ভ্রূণের বদলে এক দাস অথবা দাসী দেয়ার নির্দেশ দেন। তার এক আত্মীয় বলল : আমরা এই বাচ্চার দিয়াত কেন দেব, যে খায়নি, পান করেনি, চিৎকার করেনি, না কান্নাকাটি করেছে? খুন তো বৃথা যাবে। তখন নবী (ﷺ) বলেন : বেদুঈনদের মতো ছন্দনীয় কথা!
