৪৬/৩৯. অধ্যায়ঃ

ইচ্ছাকৃত হত্যাসদৃশ হত্যার ধরণ এবং এরূপ হত্যা ও গর্ভস্থ ভ্রুণের দিয়াত কে দেবে; আর ইবরাহীম-এর বর্ণিত হাদীস ‘উবায়দ ইবনু নুযায়লাহ্ – মুগীরাহ্ হতে বর্ণনাকারীদের শব্দগত পার্থক্য।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮২২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ الْخُزَاعِيِّ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: ضَرَبَتِ امْرَأَةٌ ضَرَّتَهَا بِعَمُودِ الْفُسْطَاطِ وَهِيَ حُبْلَى فَقَتَلَتْهَا، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دِيَةَ الْمَقْتُولَةِ عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ، وَغُرَّةً لِمَا فِي بَطْنِهَا، فَقَالَ رَجُلٌ مِنْ عَصَبَةِ الْقَاتِلَةِ: أَنَغْرَمُ دِيَةَ مَنْ لَا أَكَلْ، وَلَا شَرِبَ، وَلَا اسْتَهَلَّ، فَمِثْلُ ذَلِكَ يُطَلَّ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ؟» فَجَعَلَ عَلَيْهِمُ الدِّيَةَ

মুগীরা ইব্‌ন শু’বা (রাঃ) হতে বর্ণিতঃ

এক নারী তাঁর সতীনকে তাঁবুর খুঁটি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে, আর সে নারী ছিল গর্ভবতী। এই মামলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে দায়ের করা হলো। তখন তিনি (ﷺ) হত্যাকারিণীর আত্মীয়-স্বজনের থেকে দিয়াত আদায়ের ফায়সলা দেন আর ভ্রূণের বদলে এক দাস অথবা দাসী দেয়ার নির্দেশ দেন। তার এক আত্মীয় বলল: আমরা এই বাচ্চার দিয়াত কেন দেব, যে খায়নি, পান করেনি, চিৎকার করেনি, না কান্নাকাটি করেছে? খুন তো বৃথা যাবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন: বেদুঈনদের মতো ছন্দনীয় কথা। তিনি (ﷺ) তাদের ওপর দিয়াত আরোপ করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন