৪৬/৩৯. অধ্যায়ঃ

ইচ্ছাকৃত হত্যাসদৃশ হত্যার ধরণ এবং এরূপ হত্যা ও গর্ভস্থ ভ্রুণের দিয়াত কে দেবে; আর ইবরাহীম-এর বর্ণিত হাদীস ‘উবায়দ ইবনু নুযায়লাহ্ – মুগীরাহ্ হতে বর্ণনাকারীদের শব্দগত পার্থক্য।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮২৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنَّ ضَرَّتَيْنِ ضَرَبَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِعَمُودِ فُسْطَاطٍ، فَقَتَلَتْهَا، فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالدِّيَةِ عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ، وَقَضَى لِمَا فِي بَطْنِهَا بِغُرَّةٍ، فَقَالَ الْأَعْرَابِيُّ: تُغَرِّمُنِي مَنْ لَا أَكَلْ، وَلَا شَرِبَ، وَلَا صَاحَ فَاسْتَهَلَّ، فَمِثْلُ ذَلِكَ يُطَلَّ؟ فَقَالَ: «سَجْعٌ كَسَجْعِ الْجَاهِلِيَّةِ؟» وَقَضَى لِمَا فِي بَطْنِهَا بِغُرَّةٍ

মুগীরা ইব্‌ন শু’বা (রাঃ) হতে বর্ণিতঃ

মুগীরা ইবন শুআবা (রাঃ) বর্ণনা করেন। দুই সতিনের একজন অন্যজনকে তাঁবুর খুঁটি দ্বারা হত্যা করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) হত্যাকারিণীর আত্মীয়দের ওপর দিয়াত দেয়ার ফায়সালা প্রদান করেন; আর তার গর্ভস্থ ভ্রূণের বদলে একটি দাস বা দাসী দিতে বলেন। বেদুইন বলল: আমরা এ বাচ্চার দিয়াত কেন দেব, যে না খেয়েছে, না পান করেছে, না কান্নাকাটি করেছে, আর না চিৎকার দিয়েছে। এ রকমের খুন তো বৃথা যাবে। তখন তিনি (ﷺ) বললেন: এতো জাহিলী যুগের লোকেদের ন্যায় ছন্দনীয় কথা। তিনি (ﷺ) গর্ভস্থ সন্তানের জন্য একজন দাস বা দাসী দেয়ার ফায়সালা প্রদান করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন