৪৯/৩৪. অধ্যায়ঃ
যা'ফরান ও খলুক্ব প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫১২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১২০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عِمْرَانَ بْنِ ظَبْيَانَ، عَنْ حُكَيْمِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِ رَدْعٌ مِنْ خَلُوقٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْهَبْ فَانْهَكْهُ» ثُمَّ أَتَاهُ فَقَالَ: «اذْهَبْ فَانْهَكْهُ»، ثُمَّ أَتَاهُ فَقَالَ: «اذْهَبْ فَانْهَكْهُ، ثُمَّ لَا تَعُدْ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক কাপড়ে খলুক মিশ্রিত অবস্থায় নবী (ﷺ) এর কাছে এলো। তখন নবী (ﷺ) তাকে বললেন: যাও, তা ধুয়ে আসো। সে তা ধুয়ে এলো। তিনি (ﷺ) আবার বললেন: যাও, ধুয়ে আসো। সে আবার তা ধুয়ে আসলো। তিনি (ﷺ) বললেন: যাও ধুয়ে ফেল, আর কক্ষনো লাগাবে না।
১] বিভিন্ন উপাদানে তৈরি সুগন্ধি, যার বেশি অংশই যা’ফরান।
