৪৯/৩৪. অধ্যায়ঃ
যা'ফরান ও খলুক্ব প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫১২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১২১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، قَالَ: سَمِعْتُ أَبَا حَفْصِ بْنَ عَمْرٍو، وَقَالَ عَلَى إِثْرِهِ يُحَدِّثُ، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ، أَنَّهُ مَرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَخَلِّقٌ، فَقَالَ لَهُ: «هَلْ لَكَ امْرَأَةٌ؟» قُلْتُ: لَا، قَالَ: «فَاغْسِلْهُ، ثُمَّ اغْسِلْهُ، ثُمَّ لَا تَعُدْ»
ইয়ালা ইব্ন মুররা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি গায়ে খলুক লাগানো অবস্থায় নবী (ﷺ) এর সামনে আসলেন। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন : তোমার কি স্ত্রী আছে? আমি বললাম: না। তিনি (ﷺ) বললেন: যাও তা ধুয়ে ফেল; পুনরায়ও ধুয়ে ফেল এবং আর কক্ষনো তা লাগাবে না।
