৪৯/৩৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১২৪ - সাজসজ্জা
যা‘ফরান ও খলুক্ব প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৫১২৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১২৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ بْنِ مُسَاوِرٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَفْصٍ، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ الثَّقَفِيِّ قَالَ: أَبْصَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِي رَدْعٌ مِنْ خَلُوقٍ قَالَ: «يَا يَعْلَى، لَكَ امْرَأَةٌ؟» قُلْتُ: لَا، قَالَ: «اغْسِلْهُ، ثُمَّ لَا تَعُدْ، ثُمَّ اغْسِلْهُ، ثُمَّ لَا تَعُدْ، ثُمَّ اغْسِلْهُ، ثُمَّ لَا تَعُدْ» قَالَ: فَغَسَلْتُهُ ثُمَّ لَمْ أَعُدْ، ثُمَّ غَسَلْتُهُ، ثُمَّ لَمْ أَعُدْ، ثُمَّ غَسَلْتُهُ ثُمَّ لَمْ أَعُدْ
ইয়া'লা ইবনু মুররাহ্ আস্ সাক্বাফী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এমন অবস্থায় দেখলেন, যখন আমার গায়ে খলুক্ব লাগানো অবস্থায় ছিল। তিনি (ﷺ) আমাকে জিজ্ঞেস করলেন: হে ইয়া'লা! তোমার কি স্ত্রী আছে? আমি বললাম, না। তিনি (ﷺ) বললেন: এটা ধুয়ে আর লাগাবে না; আবার ধুয়ে আর তা লাগাবে না, আবার ধুয়ে ফেল, তা আর কক্ষনো লাগাবে না। তিনি বলেন, আমি তা ধুয়ে ফেললাম, আর লাগালাম না। অতঃপর আবার ধুয়ে ফেললাম, তা আর লাগালাম না। আবার ধুয়ে ফেললাম, তা আর কক্ষনো লাগাইনি।
