৪৯/৩৪. অধ্যায়ঃ
যা'ফরান ও খলুক্ব প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫১২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১২৫
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ يَعْقُوبَ الصَّبِيحِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ مُوسَى يَعْنِي مُحَمَّدًا، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَفْصٍ، عَنْ يَعْلَى قَالَ: مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا مُتَخَلِّقٌ فَقَالَ: «أَيْ يَعْلَى، هَلْ لَكَ امْرَأَةٌ؟» قُلْتُ: لَا، قَالَ: «اذْهَبْ فَاغْسِلْهُ، ثُمَّ اغْسِلْهُ، ثُمَّ اغْسِلْهُ، ثُمَّ لَا تَعُدْ» قَالَ: فَذَهَبْتُ فَغَسَلْتُهُ، ثُمَّ غَسَلْتُهُ، ثُمَّ غَسَلْتُهُ، ثُمَّ لَمْ أَعُدْ
ইয়ালা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি গায়ে খলুক লাগানো অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তখন তিনি (ﷺ) আমাকে বললেন: হে ইয়ালা! তোমার স্ত্রী আছে কি? আমি বললাম, না। তিনি (ﷺ) বললেন: যাও এটা ধুয়ে ফেল, তারপর আবার তা ধুয়ে ফেল এবং আবার তা ধুয়ে ফেল। তারপর আর কখনো তা লাগাবে না।বিধায় আমি গিয়ে তা ধুয়ে ফেললাম। আবার ধুয়ে ফেললাম, আবার ধুয়ে ফেললাম, তারপর আবার ধুয়ে নিলাম। এরপর আর কখনো তা লাগাইনি।
