৪৯/৪৭. অধ্যায়ঃ
কি পরিমাণ রূপার আংটি পরিধান করা যাবে
সুনানে নাসাঈ : ৫১৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৯৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُسْلِمٍ، مِنْ أَهْلِ مَرْوَ أَبُو طَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ فَقَالَ: «مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ» فَطَرَحَهُ، ثُمَّ جَاءَهُ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ شَبَهٍ فَقَالَ: «مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الْأَصْنَامِ» فَطَرَحَهُ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيِّ شَيْءٍ أَتَّخِذُهُ؟ قَالَ: «مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا»
বুরায়দা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর কাছে এক লোক এলো, যার হাতে একটি লোহার আংটি ছিল। তিনি বললেন: তোমার হাতে জাহান্নামীদের অলঙ্কার দেখছি কেন? তখন সে লোক তা খুলে ফেলে দিল। দ্বিতীয়বার যখন সে এলো, তখন তার হাতে পিতলের আংটি ছিল। তিনি (ﷺ) বললেন: এখন তো আমি তোমার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি? তখন সে তা ফেলে দিয়ে বলল: হে আল্লাহর রসূল! তা কী দিয়ে তৈরি করব? তিনি (ﷺ) বললেন: রূপা দিয়ে, আর তা এক মিসকাল-এর বেশি যেন না হয়।
