৪৯/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৯৬ - সাজসজ্জা
নাবী (ﷺ)-এর আংটির বিবরণ
সুনানে আন-নাসায়ী : ৫১৯৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৯৬
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ فَصُّهُ حَبَشِيٌّ، وَنُقِشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রূপার একটি আংটি বানান যার নাগিনা ছিল হাবশী পাথরের, আর তাতে ছিল 'মুহাম্মাদুর্ রাসূলুল্ল-হ' খচিত।
