৫১/৩১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৮৭ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
শত্রুর আক্রমণ হতে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৮৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৮৭
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَغَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ»
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এ সকল বাক্য দ্বারা দোয়া করতেন : “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন গলাবাতি দায়নি, ওয়া গলাবাতিল 'আদুয়্যি, ওয়া শামা-তাতিল আ'দা-” [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, ঋণের বোঝা, শত্রুর নিকট পরাজিত হওয়া এবং শত্রুর উপহাসের পাত্র হওয়া থেকে]।
