৫১/৪১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৯৯ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
কল্যাণ লাভের পর ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৯৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৯৯
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ»
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সফরে বের হলে বলতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ "আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিন ওয়া'শা-য়িস্ সাফারি, ওয়া কা-বাতিল মুক্বালাবি, ওয়াল হাওরি বা'দাল কাওরি, ওয়া দাওয়াতিল মাযলূমি, ওয়াসূয়িল মান্যারি ফিল আহলি ওয়াল মা-লি ওয়াল ওয়ালাদ” [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের দুঃখ-দুর্দশা, প্রত্যাবর্তনের অবসাদ, লাভের পর ক্ষতি, মাযলূমের বদদোয়া এবং সম্পদ, বাসস্থান ও সন্তানাদির অপ্রীতিকর দৃশ্য থেকে]।
