৫১/৪২. অধ্যায়ঃ
মাযলূমের বদ্দু'আ থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৫০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫০০
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرَ «يَتَعَوَّذُ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ»
আবদুল্লাহ ইব্ন সারজিস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন সফর করতেন, তখন তিনি সফরের দুঃখ-কষ্ট, প্রত্যাবর্তনের অবসাদ, লাভের পর ক্ষতি, মজলুমের বদদোয়া এবং অপ্রীতিকর অবস্থা থেকে আশ্রয় প্রার্থনা করতেন।
