৫২/১৫. অধ্যায়ঃ
মুখবন্ধ পাত্রে নাবীয প্রস্তুতির অনুমতি
সুনানে নাসাঈ : ৫৫৬৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৬৭
أَخْبَرَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْمَعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَتَادَةَ، حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ خَلِيطِ الزَّهْوِ وَالتَّمْرِ، وَخَلِيطِ الْبُسْرِ وَالتَّمْرِ، وَقَالَ: «لِتَنْبِذُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى حِدَةٍ فِي الْأَسْقِيَةِ الَّتِي يُلَاثُ عَلَى أَفْوَاهِهَا»
আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) কাঁচা এবং শুকনো খেজুর মিশ্রণে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন, আধা পাকা এবং শুকনো খেজুর মিশ্রণে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন। এদের প্রত্যেকটি পৃথকভাবে মুখবন্ধ করা হয়েছে এমন পাত্রে ভেজাবে।
