৫২/১৬. অধ্যায়ঃ
শুধু খেজুর দ্বারা তৈরি নাবীযের অনুমতি
সুনানে নাসাঈ : ৫৫৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৬৮
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ إِسْمَعِيلَ بْنِ مُسْلِمٍ الْعَبْدِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: " نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُخْلَطَ بُسْرٌ بِتَمْرٍ، أَوْ زَبِيبٌ بِتَمْرٍ، أَوْ زَبِيبٌ بِبُسْرٍ، وَقَالَ: «مَنْ شَرِبَهُ مِنْكُمْ فَلْيَشْرَبْ كُلَّ وَاحِدٍ مِنْهُ، فَرْدًا تَمْرًا فَرْدًا، أَوْ بُسْرًا فَرْدًا، أَوْ زَبِيبًا فَرْدًا»
আবূ সায়ীদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কাঁচা খেজুরকে শুকনা খেজুরের সাথে মিশাতে অথবা শুকনা খেজুরের সাথে কিশমিশ মিশাতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) আরও বলেছেন: যে ব্যক্তি তা পান করতে চায়, সে যেন প্রত্যেকটি পৃথকভাবে পান করে—খেজুর পৃথকভাবে, আধা পাকা খেজুর পৃথকভাবে এবং আঙ্গুর পৃথকভাবে।
