৫২/৩৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৩৬ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
কদুর খোল, সবুজ মাটির পাত্র ও আলকাতরার প্রলেপযুক্ত পাত্রে তৈরি করা নাবীয নিষিদ্ধ
সুনানে আন-নাসায়ী : ৫৬৩৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৩৬
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَوْنِ بْنِ صَالِحٍ الْبَارِقيِّ، عَنْ زَيْنَبَ بِنْتِ نَصْرٍ، وَجُمَيْلَةَ بِنْتِ عَبَّادٍ، أَنَّهُمَا سَمِعَتَا عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَنْهَى عَنْ شَرَابٍ صُنِعَ فِي دُبَّاءٍ، أَوْ حَنْتَمٍ، أَوْ مُزَفَّتٍ لَا يَكُونُ زَيْتًا، أَوْ خَلًّا»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কদুর খোল, মাটির তৈরি সবুজ পাত্র এবং আলকাতরার প্রলেপযুক্ত পাত্রে পানীয় পান করতে নিষেধ করতে শুনেছি। তবে যয়তুন তেল এবং সিরকা এর অন্তর্ভুক্ত নয়।
