৫২/৪০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৫১ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যে সব পাত্রের অনুমতি দেয়া হয়েছে
সুনানে আন-নাসায়ী : ৫৬৫১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৫১
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، عَنْ الْأَحْوَصِ بْنِ جَوَّابٍ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، أَنَّهُ حَدَّثَهُمْ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ، فَتَزَوَّدُوا وَادَّخِرُوا، وَمَنْ أَرَادَ زِيَارَةَ الْقُبُورِ، فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ، وَاشْرَبُوا وَاتَّقُوا كُلَّ مُسْكِرٍ»
বুরায়দাহ (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু বুরায়দাহ্ (রাঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন: আমি তোমাদেরকে কুরবানীর গোশত জমা রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা চাইলে তা খাও এবং জমা করে। আর যদি কেউ কবর যিয়ারত করতে চায়, তবে সে করতে পারে। কেননা কবর যিয়ারত আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আর তোমরা পানীয়দ্রব্য পান কর, কিন্তু মাদকদ্রব্য হতে দূরে থাকবে।
