৫২/৪০. অধ্যায়ঃ
যে সব পাত্রের অনুমতি দেয়া হয়েছে
সুনানে নাসাঈ : ৫৬৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৫২
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ، عَنْ ابْنِ فُضَيْلٍ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا، وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ، وَنَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلَّا فِي سِقَاءٍ فَاشْرَبُوا فِي الْأَسْقِيَةِ كُلِّهَا، وَلَا تَشْرَبُوا مُسْكِرًا»
বুরায়দা (রাঃ) হতে বর্ণিতঃ
বুরায়দা (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম; কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করতে পার। আর আমি তোমাদেরকে তিন দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম; এখন তোমরা যতদিন ইচ্ছা গোশত খেতে পার। আমি তোমাদেরকে মশক ব্যতীত অন্য পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা সকল পাত্রেই নবীয তৈরি করে পান করতে পার, তবে সাবধান, যা নেশার উদ্রেক করে তা পান করবে না।
