৫২/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৮৭ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে আন-নাসায়ী : ৫৬৮৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৮৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الْجُوَيْرِيَةِ الْجَرْمِيِّ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ وَهُوَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى الْكَعْبَةِ، عَنِ الْبَاذَقِ، فَقَالَ: «سَبَقَ مُحَمَّدٌ الْبَاذَقَ، وَمَا أَسْكَرَ فَهُوَ حَرَامٌ» قَالَ: أَنَا أَوَّلُ الْعَرَبِ سَأَلَهُ
আবূ জুওয়ায়রিয়া জারমী (রহঃ) হতে বর্ণিতঃ
আবুল জুওয়াইরিয়াহ্ আল জারমী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি ইবনু 'আব্বাস (রাঃ)-এর নিকট প্রশ্ন করলাম, তখন তিনি কা'বার সাথে পিঠ লাগিয়ে বসেছিলেন, আমি তাঁকে 'যাযাক্ব' সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন: 'বাযাক্ব' বের হওয়ার পূর্বেই মুহাম্মাদ (ﷺ) ইনতিকাল করেছেন। জেনে রাখ। প্রত্যেক নেশা উদ্রেককারী দ্রব্যই হারাম। 'আরবদের মধ্যে আমিই সর্বপ্রথম এ সম্পর্কে প্রশ্ন করেছি।
[১] বাযাক হচ্ছে আঙ্গুরের রস দিয়ে তৈরি মদ।
