৫২/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৮৬ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে আন-নাসায়ী : ৫৬৮৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৮৬
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْعَبَّاسِ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبَّاسِ بْنِ ذَرِيحٍ، عَنْ أَبِي عَوْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «حُرِّمَتِ الْخَمْرُ قَلِيلُهَا وَكَثِيرُهَا، وَمَا أَسْكَرَ مِنْ كُلِّ شَرَابٍ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: وَهَذَا أَوْلَى بِالصَّوَابِ مِنْ حَدِيثِ ابْنِ شُبْرُمَةَ، وَهُشَيْمُ بْنُ بَشِيرٍ كَانَ يُدَلِّسُ وَلَيْسَ فِي حَدِيثِهِ ذِكْرُ السَّمَاعِ مِنْ ابْنِ شُبْرُمَةَ، وَرِوَايَةُ أَبِي عَوْنٍ أَشْبَهُ بِمَا رَوَاهُ الثِّقَاتُ، عَنْ ابْنِ عَبَّاسٍ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মদ সর্বাবস্থায় হারাম অল্প হোক বা বেশি। আর অন্যান্য পানীয় যাতে নেশার উদ্রেক করে, তাও হারাম। আবূ 'আবদুর রহমান [ইমাম নাসায়ী] (রহঃ) বলেন: ইবনু শুবরুমাহ্ (রহঃ) হতে বর্ণিত হাদীসের চেয়ে এ হাদীসই অধিক সঠিক। হুশায়ম ইবনু বুশায়র তাদলীস করতেন। তা ছাড়া তিনি ইবনু শুবরুমাহ্ থেকে হাদীসটি শুনেছেন। এ কথা তার বর্ণনায় উল্লেখ নেই। আবার ইবনু 'আব্বাস (রাঃ) থেকে নির্ভরযোগ্য রাবীগণ যা বর্ণনা করেছেন আবূ 'আওন-এর বর্ণনা তার সাথে অধিক সাদৃশ্যপূর্ণ।
