৫২/৪৯. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহ মদ্যপায়ীর জন্য অপমান, লাঞ্ছনা ও কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন
সুনানে নাসাঈ : ৫৭০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭০৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلًا مِنْ جَيْشَانَ، وَجَيْشَانُ مِنَ الْيَمَنِ، قَدِمَ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ، مِنَ الذُّرَةِ يُقَالُ لَهُ الْمِزْرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمُسْكِرٌ هُوَ؟»، قَالَ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ عَهِدَ لِمَنْ شَرِبَ الْمُسْكِرَ، أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ؟، قَالَ: «عَرَقُ أَهْلِ النَّارِ»، - أَوْ قَالَ: «عُصَارَةُ أَهْلِ النَّارِ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়ামানের জৈশান গোত্রের এক লোক এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে মিযর নামক এক প্রকার পানীয় সম্পর্কে জানতে চাইলেন, যা তাদের এলাকায় পান করে থাকে এবং যা ভুট্টা হতে তৈরি হয়। নবী (ﷺ) বললেন: তা কি নেশার উদ্রেক করে? সে ব্যক্তি বলল: হ্যাঁ।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: প্রত্যেক নেশাজাত দ্রব্যই হারাম। নিশ্চয় আল্লাহ তা'আলা ওয়াদা করেছেন, যে ব্যক্তি মদ পান করে, তার জন্য ‘ত্বীনাতুল খাবাল’ থেকে তাকে পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল! ‘ত্বীনাতুল খাবাল’ কি? তিনি (ﷺ) বললেন: তা হলো জাহান্নামীদের ঘাম বা পুঁজ।
