৫২/৫৪. অধ্যায়ঃ
কোন রস পান করা জায়িয এবং কোন রস পান করা নাজায়িয
সুনানে নাসাঈ : ৫৭২৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭২৯
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ أَبِي يَعْفُورٍ السُّلَمِيِّ، عَنْ أَبِي ثَابِتٍ الثَّعْلَبِيِّ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَجَاءَهُ رَجُلٌ، فَسَأَلَهُ عَنِ الْعَصِيرِ، فَقَالَ: «اشْرَبْهُ مَا كَانَ طَرِيًّا»، قَالَ: إِنِّي طَبَخْتُ شَرَابًا، وَفِي نَفْسِي مِنْهُ، قَالَ: «أَكُنْتَ شَارِبَهُ قَبْلَ أَنْ تَطْبُخَهُ؟»، قَالَ: لَا، قَالَ: «فَإِنَّ النَّارَ لَا تُحِلُّ شَيْئًا قَدْ حَرُمَ»
আবূ ছাবিত ছালাবী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন আব্বাস (রাঃ)-এর সন্নিকটে বসে ছিলাম। এমন সময় এক লোক তাঁর নিকট এসে রস সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন: যতক্ষণ তা তাজা থাকে, ততক্ষণ তা পান কর। সে বলল: আমি তা জ্বাল দিয়েছি। কিন্তু এখনও আমার মনে সন্দেহ আছে।ইবন আব্বাস (রাঃ) জিজ্ঞেস করলেন: তুমি কি জ্বাল দেয়ার আগে তা পান করতে পারতে? সে বলল: না। তিনি বললেন: নিশ্চয় আগুন হারাম কোন বস্তুকে হালাল করতে পারে না।
