৬/৪৪. অধ্যায়ঃ
যে ওয়াক্তে মুক্বীম দু' সলাত এক সাথে পড়ে নিতে পারে
সুনানে নাসাঈ : ৫৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৮৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا، أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ، وَأَخَّرَ الْمَغْرِبَ وَعَجَّلَ الْعِشَاء»---[حكم الألباني] صحيح دون قوله أخر الظهر إلخ فإنه مدرج
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মদিনাতে নবী (ﷺ)-এর সাথে আট রাকাত একসাথে এবং সাত রাকাত একসাথে এভাবে আদায় করেছি যে, তিনি যুহরকে শেষ ওয়াক্তে ও আসরকে প্রথম ওয়াক্তে আবার মাগরিবকে শেষ ওয়াক্তে ও ইশাকে প্রথম ওয়াক্তে আদায় করলেন।
