৬/৪৪. অধ্যায়ঃ

যে ওয়াক্তে মুক্বীম দু' সলাত এক সাথে পড়ে নিতে পারে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৯০

أَخْبَرَنِي أَبُو عَاصِمٍ خُشَيْشُ بْنُ أَصْرَمَ قَالَ: حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ، حَدَّثَنَا حَبِيبٌ وَهُوَ ابْنُ أَبِي حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّهُ صَلَّى بِالْبَصْرَةِ الْأُولَى، وَالْعَصْرَ لَيْسَ بَيْنَهُمَا شَيْءٌ، وَالْمَغْرِبَ وَالْعِشَاء لَيْسَ بَيْنَهُمَا شَيْءٌ فَعَلَ ذَلِكَ مِنْ شُغْلٍ». وَزَعَمَ ابْنُ عَبَّاسٍ «أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْأُولَى، وَالْعَصْرَ ثَمَانِ سَجَدَاتٍ لَيْسَ بَيْنَهُمَا شَيْءٌ»

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বাসরাতে যুহর এবং আসর সালাতকে একসাথে আদায় করলেন। তাতে কোন সময়ের ব্যবধান ছিল না। আর মাগরিব ও ইশা-ও একত্রে আদায় করলেন তাতেও কোন ব্যবধান ছিল না। কর্ম ব্যস্ততার কারণেই তিনি এমন করেছিলেন।আর ইবনু আব্বাস (রাঃ) বলেন যে, তিনি মদিনাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যুহর ও আসর সালাত একত্রে আট রাকাত আদায় করেছেন, দুই সালাতের মধ্যে সময়ের কোন ব্যবধান ছিল না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন