৬/৪৫. অধ্যায়ঃ

যে ওয়াক্তে মুসাফির মাগরিব ও 'ইশার সলাত এক সাথে আদায় করতে পারে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৯১

أَخْبَرَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ شَيْخٍ مِنْ قُرَيْشٍ قَالَ: صَحِبْتُ ابْنَ عُمَرَ إِلَى الْحِمَى، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ هِبْتُ أَنْ أَقُولَ لَهُ الصَّلَاةَ «فَسَارَ حَتَّى ذَهَبَ بَيَاضُ الْأُفُقِ وَفَحْمَةُ الْعِشَاء، ثُمَّ نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ عَلَى إِثْرِهَا». ثُمَّ قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»

ইসমাঈল ইব্‌ন আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ

আমি হিমা পর্যন্ত ইবন উমর (রাঃ)-এর সঙ্গে ছিলাম। যখন সূর্য অস্ত গেল, আমি তাঁকে সালাতের কথা মনে করে দিতে সাহস করলাম না। তিনি চলতে চলতে যখন দিগন্তের সাদা রেখা মিলিয়ে গেল এবং সন্ধ্যার অন্ধকার অদৃশ্য হয়ে গেল তখন সওয়ারী হতে অবতরণ করে মাগরিবের তিন রাকাত এবং তার সাথে আরো দুই রাকাত সালাত আদায় করলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে এভাবেই সালাত আদায় করতে দেখেছি।

[১] সরকার কর্তৃক সংরক্ষিত ভূমিকে ‘হিমা’ বলা হয়; মদীনায় নিকটবর্তী একটি স্থান।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন