৬/৪৫. অধ্যায়ঃ
যে ওয়াক্তে মুসাফির মাগরিব ও 'ইশার সলাত এক সাথে আদায় করতে পারে
সুনানে নাসাঈ : ৫৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৯৫
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنَا ابْنُ جَابِرٍ قَالَ: حَدَّثَنِي نَافِعٌ قَالَ: خَرَجْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي سَفَرٍ يُرِيدُ أَرْضًا، فَأَتَاهُ آتٍ فَقَالَ: إِنَّ صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ لِمَا بِهَا، فَانْظُرْ أَنْ تُدْرِكَهَا، فَخَرَجَ مُسْرِعًا وَمَعَهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ يُسَايِرُهُ، وَغَابَتِ الشَّمْسُ فَلَمْ يُصَلِّ الصَّلَاةَ، وَكَانَ عَهْدِي بِهِ وَهُوَ يُحَافِظُ عَلَى الصَّلَاةِ، فَلَمَّا أَبْطَأَ قُلْتُ: الصَّلَاةَ يَرْحَمُكَ اللَّهُ فَالْتَفَتَ إِلَيَّ وَمَضَى، حَتَّى إِذَا كَانَ فِي آخِرِ الشَّفَقِ «نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَقَامَ الْعِشَاء وَقَدْ تَوَارَى الشَّفَقُ فَصَلَّى بِنَا»، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَجِلَ بِهِ السَّيْرُ صَنَعَ هَكَذَا»
নাফি (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর কিছু জমি ছিল। সেখানে যাওয়ার উদ্দেশে আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর সাথে রওয়ানা হলাম ও সেখানে পৌঁছার পরে হঠাৎ একদিন এক সংবাদ বাহক এসে বলল যে, আপনার স্ত্রী সাফিয়া বিনত আবু উবাইদ (রাঃ) মুমূর্ষু অবস্থায়, দেখতে চাইলে যেতে পারেন। তারপর তিনি খুব দ্রুত রওয়ানা হলেন। এক কুরায়শী তার সফরসঙ্গী ছিলেন। সূর্য ডুবে গেলেও কিন্তু মাগরিবের সালাত আদায় করলেন না। আমি প্রত্যক্ষ করেছি যে, তিনি সবসময় সালাতের হিফাজত করতেন, এরপরেও যখন দেরি করছেন, তখন আমি বললাম, আল্লাহ তা'আলা আপনাকে রহম করুন। সালাত আদায় করুন। তিনি আমার দিকে তাকালেন এবং চলতে লাগলেন। এ অবস্থায় যখন পশ্চিম আকাশের লালিমা প্রায় অদৃশ্য হওয়ার উপক্রম হল তখন সওয়ারি হতে নেমে মাগরিবের সালাত আদায় করলেন। লালিমা দূর হওয়ার পর ইশার সালাতের ইকামাত বলে আমাদের সাথে ইশার সালাত আদায় করলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, যখন সফরে কোন তাড়া থাকত তখন রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতেন।
