৬/৪৫. অধ্যায়ঃ

যে ওয়াক্তে মুসাফির মাগরিব ও 'ইশার সলাত এক সাথে আদায় করতে পারে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৯৬

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْعَطَّافُ، عَنْ نَافِعٍ قَالَ: أَقْبَلْنَا مَعَ ابْنِ عُمَرَ مِنْ مَكَّةَ، فَلَمَّا كَانَ تِلْكَ اللَّيْلَةُ سَارَ بِنَا حَتَّى أَمْسَيْنَا، فَظَنَنَّا أَنَّهُ نَسِيَ الصَّلَاةَ فَقُلْنَا لَهُ: الصَّلَاةَ فَسَكَتَ «وَسَارَ حَتَّى كَادَ الشَّفَقُ أَنْ يَغِيبَ، ثُمَّ نَزَلَ فَصَلَّى، وَغَابَ الشَّفَقُ فَصَلَّى الْعِشَاء». ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَقَالَ: «هَكَذَا كُنَّا نَصْنَعُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ»

নাফি (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা ইবনু উমর (রাঃ)-এর সাথে মাক্কা হতে আসছিলাম। যখন ঐ রাত হল (তাঁর স্ত্রীর মুমূর্ষতার সংবাদ পাওয়ার রাত) আমাদেরকে নিয়ে তাড়াতাড়ি চললেন। যখন সন্ধ্যা হলো, আমরা ধারণা করলাম, তিনি সালাতের কথা ভুলে গেছেন, এজন্যে আমরা তাঁকে বললাম, সালাত আদায় করে নিন। তিনি চুপ করে রইলেন এবং আরো সামনে অগ্রসর হলেন।তারপর আকাশের লালিমা অদৃশ্য হওয়ার উপক্রম হলে সওয়ারি হতে নেমে মাগরিবের সালাত আদায় করলেন। আবার যখন লালিমা দূর হয়ে গেল তখন তিনি ইশার সালাত আদায় করলেন। তারপর আমাদেরকে লক্ষ্য করে বললেন, যখন সফরে কোন তাড়া থাকত তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আমরা এরূপ করতাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন