৬/৪৫. অধ্যায়ঃ

যে ওয়াক্তে মুসাফির মাগরিব ও 'ইশার সলাত এক সাথে আদায় করতে পারে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৯৭

أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ قَالَ: حَدَّثَنَا ابْنُ شُمَيْلٍ قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ قَارَوَنْدَا قَالَ: سَأَلْنَا سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ الصَّلَاة فِي السَّفَرِ فَقُلْنَا: أَكَانَ عَبْدُ اللَّهِ يَجْمَعُ بَيْنَ شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ فِي السَّفَرِ؟ فَقَالَ: لَا. إِلَّا بِجَمْعٍ، ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ: كَانَتْ عِنْدَهُ صَفِيَّةُ فَأَرْسَلَتْ إِلَيْهِ: أَنِّي فِي آخِرِ يَوْمٍ مِنَ الدُّنْيَا وَأَوَّلِ يَوْمٍ مِنَ الْآخِرَةِ، فَرَكِبَ وَأَنَا مَعَهُ فَأَسْرَعَ السَّيْرَ حَتَّى حَانَتِ الصَّلَاةُ، فَقَالَ لَهُ الْمُؤَذِّنُ: الصَّلَاةَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَسَارَ حَتَّى إِذَا كَانَ بَيْنَ الصَّلَاتَيْنِ نَزَلَ فَقَالَ لِلْمُؤَذِّنِ: «أَقِمْ. فَإِذَا سَلَّمْتُ مِنَ الظُّهْرِ فَأَقِمْ مَكَانَكَ، فَأَقَامَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، ثُمَّ أَقَامَ مَكَانَهُ فَصَلَّى الْعَصْرَ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكِبَ فَأَسْرَعَ السَّيْرَ حَتَّى غَابَتِ الشَّمْسُ» فَقَالَ لَهُ الْمُؤَذِّنُ: الصَّلَاةَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ: كَفِعْلِكَ الْأَوَّلِ فَسَارَ حَتَّى إِذَا اشْتَبَكَتِ النُّجُومُ نَزَلَ فَقَالَ: " أَقِمْ، فَإِذَا سَلَّمْتُ فَأَقِمْ فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثًا، ثُمَّ أَقَامَ مَكَانَهُ فَصَلَّى الْعِشَاء الْآخِرَةَ ثُمَّ سَلَّمَ وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ، ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَضَرَ أَحَدَكُمْ أَمْرٌ يَخْشَى فَوْتَهُ فَلْيُصَلِّ هَذِهِ الصَّلَاةَ»

কাছীর ইব্‌ন কারাওয়ান্দা (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা সফরে সালাত সম্পর্কে সালিম ইবনু আবদুল্লাহ (রাঃ)-কে প্রশ্ন করলাম যে, আপনার পিতা আবদুল্লাহ (রাঃ) সফরে একাধিক সালাত একত্রে আদায় করেছেন কি? জবাবে বললেন, না, মুযদালিফা ব্যতীত অন্য কোথাও একত্রে সালাত আদায় করেননি। পুনরায় (সতর্ক হয়ে ঘটনার উল্লেখ করে) বললেন, সাফিয়া (রাঃ) আবদুল্লাহর (রাঃ) স্ত্রী ছিলেন, সাফিয়া (রাঃ) তাঁর কাছে খবর পাঠালেন যে, আমি দুনিয়ার জীবনের শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে উপনীত হয়েছি। সংবাদ পাওয়া মাত্রই তিনি সাওয়ারিতে আরোহণ করলেন, আমিও তাঁর সাথে ছিলাম। তিনি খুব দ্রুত বেগে চললেন। পরে যখন সালাতের সময় হলো, মুয়াযযিন বললেন, হে আবদুর রহমান! সালাত আদায় করুন। তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। যখন তিনি দুই সালাতের মাঝামাঝি সময়ে পৌঁছলেন তখন সাওয়ারি হতে নেমে মুয়াযযিনকে বললেন, ইকামত দাও। যখন যুহরের সালাত শেষ করি তখন আবার সেখানে দাঁড়িয়েই ইকামত বলবে। ইকামত বলা হলে যুহরের দুই রাকাত আদায় করলেন। আবার সেখানেই ইকামত দিলে আসরের দুই রাকাত সালাত আদায় করে আরোহণ করলেন এবং সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত দ্রুত চললেন। আবার মুয়াযযিন বললেন, হে আবদুর রহমান! সালাত আদায় করুন। তিনি বললেন, পূর্বের মতোই কাজ কর বলে সামনে অগ্রসর হতে লাগলেন। তারপর যখন আকাশে ঘন তারকারাজি দেখা গেল তখন সাওয়ারি হতে নেমে ইকামতের আদেশ দিলেন। বললেন, যখন সালাম ফিরাবে আবার ইকামত দিবে। তারপর মাগরিবের তিন রাকাত আদায় করলেন। আবার ইকামত হলে ইশার সালাত আদায় করলেন। তারপর একদিকে সালাম ফিরিয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমাদের কারো সম্মুখে এমন কোন জটিল কাজ দেখা দেয়, যা ছুটে যাওয়ার ভয় থাকে, তখন এভাবেই সালাত আদায় করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন