৬/৪৯. অধ্যায়ঃ
মুযদালিফাতে মাগরিব ও 'ইশা (সলাত) একত্রে আদায় করা
সুনানে নাসাঈ : ৬০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬০৬
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ حَيْثُ «أَفَاضَ مِنْ عَرَفَاتٍ، فَلَمَّا أَتَى جَمْعًا جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاء». فَلَمَّا فَرَغَ قَالَ: «فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ مِثْلَ هَذَا»
সাঈদ ইব্ন জুবায়র(রাঃ) হতে বর্ণিতঃ
ইবন উমর (রাঃ) যখন আরাফাত হতে মুযদালিফার দিকে রওয়ানা হলেন তখন আমি তাঁর সাথে ছিলাম। মুজদালিফায় এসে তিনি মাগরিব ও ইশা (সালাতকে) একত্রে আদায় করলেন। সালাত শেষ করে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ স্থানে এমনই করেছেন।
