৬/৫৩. অধ্যায়ঃ
যে লোক সলাত আদায় না করে ঘুমিয়ে যায়
সুনানে নাসাঈ : ৬১৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬১৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: ذَكَرُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَوْمَهُمْ عَنِ الصَّلَاةِ، فَقَالَ: «إِنَّهُ لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ، إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ، فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا»
আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
সাহাবায়ে কিরাম (রাঃ) নিদ্রাবস্থায় সালাতের সময় চলে গেলে কি করতে হবে সে বিষয়টি নবী (ﷺ)-এর কাছে পেশ করলেন। তখন তিনি (ﷺ) বললেন, নিদ্রাবস্থায় সালাতের সময় চলে গেলে একে ত্রুটি বলে ধরা হয় না। তবে ত্রুটি হচ্ছে জাগ্রত অবস্থায় সঠিক সময়ে সালাত আদায় না করা। সুতরাং যদি তোমাদের কেউ সালাত ভুলে যায় বা ঘুমিয়ে পড়ে, যখনই মনে হবে তখনই তা আদায় করে নিবে।
[১] এ হাদিসের অর্থ এ নয় যে, সালাত আদায় না করে ঘুমিয়ে থাকলে কোন অপরাধ হবেনা। বরং এর অর্থ এই যে, বিশেষ কারণ ও ওযরবশত নিদ্রাবস্থায় কোন সময় সালাত চলে গেলে তা অপরাধ বলে গণ্য হবেনা। কিন্তু কেউ যদি একে অভ্যাসে পরিণত করে, তবে এটা অবশ্যই অপরাধ বলে গণ্য হবে। কেননা হাদীসে যথাসময়ে সালাত আদায় করার ফযীলত এবং এ বিষয়ে অবহেলার পরিণতি উল্লেখ করা হয়েছে।
