৭/২১. অধ্যায়ঃ
ক্বাযা সলাতের আযান
সুনানে নাসাঈ : ৬৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৬১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ قَالَ: شَغَلَنَا الْمُشْرِكُونَ يَوْمَ الْخَنْدَقِ عَنْ صَلَاةِ الظُّهْرِ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، وَذَلِكَ قَبْلَ أَنْ يَنْزِلَ فِي الْقِتَالِ مَا نَزَلَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ} [الأحزاب: 25] «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا فَأَقَامَ لِصَلَاةِ الظُّهْرِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا لِوَقْتِهَا، ثُمَّ أَقَامَ لِلْعَصْرِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا، ثُمَّ أَذَّنَ لِلْمَغْرِبِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا»
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
খন্দকের যুদ্ধের দিন মুশরিকরা আমাদেরকে যুহরের সালাত হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ব্যস্ত রেখেছিল। তা যুদ্ধের সময় সালাতুল খাওফ সম্পর্কিত আয়াত অবতীর্ণ হওয়ার আগের ঘটনা। তারপর আল্লাহ তা’আলা এ আয়াত অবতীর্ণ করেন- “যুদ্ধে মুমিনদের জন্যে আল্লাহই যথেষ্ট”-(সূরা আল আহযাব ৩৩: ২৫)।তারপর রসূলুল্লাহ (ﷺ) বিলাল (রাঃ)-কে ইক্বামাত দেয়ার আদেশ করলেন। তিনি যুহরের সালাতের ইক্বামাত দেন। নবী (ﷺ) সালাতের প্রকৃত ওয়াক্তে আদায় করার মতো যুহরের কাজা সালাত আদায় করেন। পরে আসরের জন্যে ইক্বামাত বলা হয়। রসূলুল্লাহ (ﷺ) তখন সালাতের প্রকৃত ওয়াক্তে আদায় করার ন্যায় আসরের কাজা সালাত আদায় করেন। তারপর মাগরিবের আযান দেয়া হয় এবং তা নির্ধারিত সময়ে আদায় করার ন্যায় আদায় করেন।
