৭/৩৬. অধ্যায়ঃ
মুয়াযযিন যখন "হাইয়্যা 'আলাস্ সলা-হ্, হাইয়্যা 'আলাল ফালা-হ” বলবেন, শ্রোতাগণ কি বলবে?
সুনানে নাসাঈ : ৬৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৭৭
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْمِقْسَمِيُّ قَالَا: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ يَحْيَى، أَنَّ عِيسَى بْنَ عُمَرَ أَخْبَرَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ قَالَ: إِنِّي عِنْدَ مُعَاوِيَةَ إِذْ أَذَّنَ مُؤَذِّنُهُ، فَقَالَ مُعَاوِيَةُ كَمَا قَالَ الْمُؤَذِّنُ حَتَّى إِذَا قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». فَلَمَّا قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». وَقَالَ بَعْدَ ذَلِكَ مَا قَالَ الْمُؤَذِّنُ، ثُمَّ قَالَ: «سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مِثْلَ ذَلِكَ»
আলকামা ইব্ন ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মুয়াবিয়া (রাঃ)-এর নিকটে ছিলাম। যখন তাঁর মুয়াজ্জিন আজান দিলেন তখন মুয়াবিয়া সে বাক্যগুলো বললেন, যেগুলো মুয়াজ্জিন বলছিলেন। মুয়াজ্জিন যখন বললেন, “হাইয়া আলাস সালাহ”, তখন তিনি বললেন, “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”।মুয়াজ্জিন যখন “হাইয়া আলাল ফালাহ” বললেন, তখন তিনি বললেন, "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”। তারপর মুয়াজ্জিন যে বাক্য বললেন, তিনিও সে বাক্য বললেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছি।
