৭/৩৮. অধ্যায়ঃ
আযানের দু'আ প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৬৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৮০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ. آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ إِلَّا حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ "
জারির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আজান শোনার সময় এ দোয়া পড়বে- “আল্লাহুম্মা রব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস্ সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানাল ওয়াসীলাতা ওয়াল ফযীলাতা ওয়া আবআসহুল মাক্কামাল মাহমূদাল্লাযী ওয়া'াদ্তাহ।” (হে আল্লাহ! এ পূর্ণাঙ্গ আহ্বান ও অনুষ্ঠিত সালাতের মালিক। মুহাম্মাদ (ﷺ)-কে ওয়াসীলাহ (জান্নাতের সর্বোত্তম মর্যাদা) এবং শ্রেষ্ঠত্ব দান করুন। তাঁকে আপনার ওয়াদাকৃত মাকামে মাহমূদে (সুপারিশের মাকাম) পৌঁছে দিন।) সে নিশ্চয় কেয়ামতের দিন আমার সুপারিশ পাবে।
[১] বায়হাকীর বর্ণনায় : (আরবি) “নিশ্চয়ই আপনি ভঙ্গ করেন না অঙ্গীকার” উল্লেখিত হয়েছে।
