১০/২৩. অধ্যায়ঃ
ইমামের সঙ্গে কে মিলে দাঁড়াবে এবং তার সঙ্গে কে মিলে দাঁড়াবে
সুনানে নাসাঈ : ৮০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮০৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ مُقَدَّمٍ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ قَالَ: أَخْبَرَنِي التَّيْمِيُّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بنِ عَبَّادٍ قَالَ: بَيْنَا أَنَا فِي الْمَسْجِدِ فِي الصَّفِّ الْمُقَدَّمِ فَجَبَذَنِي رَجُلٌ مِنْ خَلْفِي جَبْذَةً فَنَحَّانِي، وَقَامَ مَقَامِي فَوَاللَّهِ مَا عَقَلْتُ صَلَاتِي، فَلَمَّا انْصَرَفَ فَإِذَا هُوَ أُبَيُّ بْنُ كَعْبٍ فَقَالَ: «يَا فَتَى، لَا يَسُؤْكَ اللَّهُ، إِنَّ هَذَا عَهْدٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا أَنْ نَلِيَهُ». ثُمَّ اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَقَالَ: «هَلَكَ أَهْلُ الْعُقَدِ وَرَبِّ الْكَعْبَةِ» - ثَلَاثًا - ثُمَّ قَالَ: «وَاللَّهِ مَا عَلَيْهِمْ آسَى، وَلَكِنْ آسَى عَلَى مَنْ أَضَلُّوا» قُلْتُ: يَا أَبَا يَعْقُوبَ مَا يَعْنِي بِأَهْلِ الْعَقْدِ؟ قَالَ: «الْأُمَرَاءُ»
কায়স ইব্ন আব্বাদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এক সময় মসজিদে প্রথম কাতারে ছিলাম, হঠাৎ এক ব্যক্তি আমার পেছন থেকে আমাকে টেনে পেছনে হটিয়ে আমার জায়গায় দাঁড়ালেন। আল্লাহর কসম! আমি আমার সালাতই ভুলে যেতে লাগলাম। যখন সে ব্যক্তি সালাত শেষ করলেন, দেখা গেল তিনি ছিলেন উবাই ইবন কা’ব (রাঃ)। তিনি আমাকে বললেন, হে যুবক! আল্লাহ যেন তোমার মন্দ না করেন, এটা আমাদের ওপর আল্লাহর নবী (ﷺ)-এর আদেশ যেন আমরা তাঁর সঙ্গে মিশে দাঁড়াই।তারপর তিনি কেবলার দিকে মুখ করে তিনবার বললেন কা’বার প্রভুর কসম! আহলে উকদ ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম আমি তাদের জন্যে আফসোস করি না, বরং আফসোস করি ঐ সকল লোকের জন্যে যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে। আমি বললাম, হে আবু ইয়াকুব! "আহলে উকদ"-এর অর্থ কি? তিনি বললেন, প্রশাসকগণ।
