১০/২৩. অধ্যায়ঃ
ইমামের সঙ্গে কে মিলে দাঁড়াবে এবং তার সঙ্গে কে মিলে দাঁড়াবে
সুনানে নাসাঈ : ৮০৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮০৭
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ: «لَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِيَنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَ أَبُو مَسْعُودٍ: «فَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: أَبُو مَعْمَرٍ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ سَخْبَرَةَ
আবূ মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সালাতে আমাদের কাঁধ স্পর্শ করে বলতেন, তোমরা কাতারে এলোমেলো হয়ে দাঁড়াবে না। তাহলে তোমাদের হৃদয় এলোমেলো হয়ে যাবে। তোমাদের মাঝে যারা জ্ঞানী তারা আমার সঙ্গে মিলিত হয়ে দাঁড়াবে। তারপর যারা তারা তাদের সাথে মিলিত হবে, তারপর যারা তারা তাদের সাথে মিলিত হবে। আবূ মাসউদ বলেন, তোমাদের মাঝে এখন বেশ মতবিরোধ রয়েছে। আবূ আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, আবূ মামার-এর নাম আবদুল্লাহ ইবনু সাখবারা।
