১০/৪৪. অধ্যায়ঃ
একজন পুরুষ একজন বালক এবং একজন মহিলা এ রকম তিনজনের জামা'আত
সুনানে নাসাঈ : ৮৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৪১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي زِيَادٌ، أَنَّ قَزَعَةَ مَوْلًى لِعَبْدِ الْقَيْسِ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «صَلَّيْتُ إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَائِشَةُ خَلْفَنَا تُصَلِّي مَعَنَا، وَأَنَا إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُصَلِّي مَعَهُ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে সালাত আদায় করেছি। তখন আয়িশা (রাঃ) আমাদের পেছনে থেকে আমাদের সাথে সালাত আদায় করলেন আর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে থেকে তাঁর সঙ্গে সালাত আদায় করলাম।
