১০/৫৮. অধ্যায়ঃ

সলাতের জন্যে না দৌড়ে দ্রুত গমন করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৬২

أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الْأَسْوَدِ بْنِ عَمْرٍو قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ مَنْبُوذٍ، عَنْ الْفَضْلِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي رَافِعٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْعَصْرَ ذَهَبَ إِلَى بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَيَتَحَدَّثُ عِنْدَهُمْ حَتَّى يَنْحَدِرَ لِلْمَغْرِبِ قَالَ أَبُو رَافِعٍ: فَبَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْرِعُ إِلَى الْمَغْرِبِ مَرَرْنَا بِالْبَقِيعِ فَقَالَ: «أُفٍّ لَكَ. أُفٍّ لَكَ». قَالَ: فَكَبُرَ ذَلِكَ فِي ذَرْعِي، فَاسْتَأْخَرْتُ وَظَنَنْتُ أَنَّهُ يُرِيدُنِي فَقَالَ: «مَا لَكَ امْشِ». فَقُلْتُ: أَحْدَثْتَ حَدَثًا؟ قَالَ: «مَا ذَاكَ؟» قُلْتُ: أَفَّفْتَ بِي؟ قَالَ: «لَا. وَلَكِنْ هَذَا فُلَانٌ بَعَثْتُهُ سَاعِيًا عَلَى بَنِي فُلَانٍ فَغَلَّ نَمِرَةً فَدُرِّعَ الْآنَ مِثْلُهَا مِنْ نَارٍ»---[حكم الألباني] حسن الإسناد

আবূ রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আসরের সালাত আদায় করে বানু আবদুল আশহাল-এর কাছে যেতেন এবং তাদের সাথে কিছু কথাবার্তা বলতেন আর মাগরিবের সালাতের জন্যে দ্রুত চলে আসতেন। আবু রাফি বলেন, একবার নবী (ﷺ) মাগরিবের সালাতের জন্যে দ্রুত আসছিলেন। তখন আমরা 'বাকী' নামক স্থানের কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, “তোমার জন্যে আফসোস! তোমার জন্যে আফসোস!”তিনি বলেন, এটা আমার সামর্থ্যে কষ্টকর ছিল, অতএব আমি পেছনে রয়ে গেলাম, আর আমি ধারণা করলাম, তিনি আমাকেই উদ্দেশ্য করেছেন। তিনি (ﷺ) বললেন, তোমার কি হলো, চলো। আমি বললাম, আপনি যে একটি ঘটনা ঘটিয়েছেন? তিনি (ﷺ) বললেন, তা কি? আমি বললাম, আপনি বললেন, তোমার জন্যে আফসোস। তিনি বললেন, না, সে হচ্ছে ঐ ব্যক্তি যাকে আমি অমুক সম্প্রদায়ের নিকট যাকাত আদায়কারী করে পাঠিয়েছিলাম। সে একখানা চাদর আত্মসাৎ করেছিল এখন তাকে ঐরূপ আগুনের একখানা চাদর পরিয়ে দেয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন