১০/৬২. অধ্যায়ঃ
কাতারের পেছনে একাকী সলাত আদায়কারী
সুনানে নাসাঈ : ৮৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৬৯
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِنَا، فَصَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ لَنَا خَلْفَهُ، وَصَلَّتْ أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا»
ইসহাক ইব্ন আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ঘরে আসলেন। আমি এবং আমাদের এক ইয়াতিম তাঁর পেছনে সালাত আদায় করলাম। আর উম্মু সুলাইম (রাঃ) আমাদের পেছনে সালাত আদায় করলেন।
