১১/২. অধ্যায়ঃ
তাকবীর বলার পূর্বে উভয় হাত উঠানো
সুনানে নাসাঈ : ৮৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৭৭
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ، ثُمَّ يُكَبِّرُ قَالَ: وَكَانَ يَفْعَلُ ذَلِكَ حِينَ يُكَبِّرُ لِلرُّكُوعِ وَيَفْعَلُ ذَلِكَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَيَقُولُ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ». وَلَا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ
ইবন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি, যখন তিনি সালাতের জন্য দাঁড়াতেন দু’ হাত উঠাতেন। এমনকি তাঁর দু’ হাত দু’ কাঁধ বরাবর হয়ে যেত। এরপর তিনি তাকবীর বলতেন।বর্ণনাকারী বলেন, তিনি এমন করতেন যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন। আর যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও এমন করতেন আর বলতেন- “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” আর তিনি সিজদায় এমন করতেন না।
