১/৭৫. অধ্যায়ঃ

মুখমণ্ডল ধৌত করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৯২

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ خَيْرٍ قَالَ: أَتَيْنَا عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَدْ صَلَّى، فَدَعَا بِطَهُورٍ فَقُلْنَا: مَا يَصْنَعُ بِهِ وَقَدْ صَلَّى؟ مَا يُرِيدُ إِلَّا لِيُعَلِّمَنَا، فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ، «فَأَفْرَغَ مِنَ الْإِنَاءِ عَلَى يَدَيْهِ فَغَسَلَهَا ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا مِنَ الْكَفِّ الَّذِي يَأْخُذُ بِهِ الْمَاءَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَيَدَهُ الشِّمَالَ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى ثَلَاثًا وَرِجْلَهُ الشِّمَالَ ثَلَاثًا». ثُمَّ قَالَ: «مَنْ سَرَّهُ أَنْ يَعْلَمَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ هَذَا»

আবদ খায়র (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা আলী ইবন আবু তালিব (রাঃ)-এর কাছে আসলাম এমতাবস্থায় যে, তিনি সালাত আদায় করেছিলেন। (আমাদেরকে দেখে) তিনি ওজুর পানি আনতে বলেন। আমরা বললাম, তিনি তো সালাত আদায় করেছেন এখন পানি দিয়ে কি করবেন? (পরে বুঝলাম) তিনি আমাদেরকে ওজু শিক্ষা দেয়ার জন্যই এমন করেছেন। তাঁর আদেশ অনুযায়ী পানি ভর্তি একটি তামার পাত্র আনা হলো। তিনি পাত্র হতে হাতে পানি ঢেলে তিনবার হাত ধৌত করলেন। এরপর ডান হাতে পানি নিয়ে তিনবার কুলি করেন এবং ওই পানির কিছু অংশ দিয়েই নাক ঝাড়েন তিনবার করে। এরপর তিনবার মুখমণ্ডল ধৌত করলেন। এরপর ডান ও বাম হাত তিনবার করে ধৌত করেন এবং একবার মাথা মাসাহ করেন। পরে ডান পা ও বাম পা তিনবার করে ধৌত করেন এবং বলেন, যে লোক রসূলুল্লাহ (ﷺ)-এর ওযুর নিয়ম জেনে খুশি হতে চায় তবে তা এই ওযু (কেননা এমনই ছিল রসূলুল্লাহ (ﷺ)-এর ওজু)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন