১/৭৬. অধ্যায়ঃ
মুখমণ্ডল ধোয়ার সংখ্যা
সুনানে নাসাঈ : ৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৩
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ وَهُوَ ابْنُ الْمُبَارَكِ، عَنْ شُعْبَةَ، عَنْ مَالِكِ بْنِ عُرْفُطَةَ، عَنْ عَبْدِ خَيْرٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ أُتِيَ بِكُرْسِيٍّ فَقَعَدَ عَلَيْهِ، ثُمَّ " دَعَا بِتَوْرٍ فِيهِ مَاءٌ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ ثَلَاثًا، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ بِكَفٍّ وَاحِدٍ ثَلَاثَ مَرَّاتٍ، وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، وَأَخَذَ مِنَ الْمَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ - وَأَشَارَ شُعْبَةُ مَرَّةً: مِنْ نَاصِيَتِهِ إِلَى مُؤَخَّرِ رَأْسِهِ، ثُمَّ قَالَ: لَا أَدْرِي أَرَدَّهُمَا أَمْ لَا - وَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا ". ثُمَّ قَالَ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى طُهُورِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهَذَا طُهُورُهُ» وَقَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: هَذَا خَطَأٌ وَالصَّوَابُ خَالِدُ بْنُ عَلْقَمَةَ لَيْسَ مَالِكِ بْنَ عُرْفُطَةَ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর নিকট একটি বসার চৌকি নিয়ে আসা হয় এবং তিনি তাতে উপবেশন করেন। পরে পানি ভর্তি একটি পাত্র আনতে বলেন। (পানি আনা হলে) পাত্রটি কাত করে তিনি উভয় হাতের উপর তিনবার করে পানি ঢালেন। পরে এক এক অঞ্জলি পানি দ্বারা তিনবার কুলি করেন ও নাকে পানি দেন এবং তিনবার মুখমণ্ডল ধৌত করেন। আর তিনবার করে কনুই পর্যন্ত উভয় হাত ধৌত করেন এবং হাতে কিছু পানি নিয়ে মাথা মাসাহ করেন। শু’বাহ (আলোচ্য হাদিসের রাবি) তাঁর মাথার অগ্রভাগ থেকে মাথার শেষ ভাগ পর্যন্ত একবার ইঙ্গিত করে দেখান এবং বলেন, তিনি হাত দুটি সম্মুখের দিকে ফিরিয়ে এনেছিলেন কিনা তা আমার স্মরণ নেই। আর তিনি [আলি (রাঃ)] তিনবার করে দু পা ধৌত করেন এবং বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর ওজু দেখে খুশি হতে চায় (সে যেন আমার এ ওজু দেখে); এটাই তাঁর ওজু।আবু আবদুর রহমান (রহঃ) বলেন, আলি (রাঃ) হতে বর্ণনাকারী মালিক ইবন উরফুত্বা নন, সঠিক হল খালিদ ইবন আলকামা (রহঃ)।
