১১/৩৬. অধ্যায়ঃ

মুক্তাদীর ইমামের পেছনে হাঁচি দিয়ে 'আলহাম্দু লিল্লা-হ' বলা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৩২

أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدٌ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ أَسْفَلَ مِنْ أُذُنَيْهِ، فَلَمَّا قَرَأَ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] قَالَ: «آمِينَ». فَسَمِعْتُهُ وَأَنَا خَلْفَهُ قَالَ: فَسَمِعَ رَسُولِ اللَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقُولُ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ صَلَاتِهِ قَالَ: «مِنْ صَاحِبُ الْكَلِمَةِ فِي الصَّلَاةِ؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولُ اللَّهِ، وَمَا أَرَدْتُ بِهَا بَأْسًا. قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ ابْتَدَرَهَا اثْنَا عَشَرَ مَلَكًا، فَمَا نَهْنَهَهَا شَيْءٌ دُونَ الْعَرْشِ»---[حكم الألباني] صحيح لغيره دون قوله فما نهنهها

ওয়ায়িল (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করেছি। যখন তিনি তাকবির বললেন, তাঁর কর্ণদ্বয়ের নিম্ন পর্যন্ত দুই হাত তুললেন যখন তিনিغَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ(গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালায জল্লীন) বললেন, তখন ‘আমীন’ বললেন। রাবী বলেন, আমি তাঁর পিছন থেকে তা শ্রবণ করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) শুনলেন, এক ব্যক্তি বলছে—"আলহামদু লিল্লাহি হামদান কাসীরান তইয়িবান মুবারাকান ফিহি।"যখন নবী (ﷺ) সালাম ফিরালেন তখন বললেন, সালাতে বাক্যটি কে বলেছে? তখন ঐ ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমি বলেছি। আর আমি এ দ্বারা খারাপ কিছু ইচ্ছা করিনি। নবী (ﷺ) বললেন, বারোজন ফেরেশতা তা তাড়াতাড়ি আরশে তুলে নিয়ে গেল এবং তাতে কোন বাধা সৃষ্টি হয়নি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন